মস্কোয় বোমা বিস্ফোরণে আহত ৩
রাশিয়ার রাজধানী মস্কোর একটি বাসস্টপে বোমা বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। সোমবার রাতে মস্কোর চিস্তি প্রুদি এলাকার পোকরোভকা সড়কে বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দ্রেই গালিয়াকবেরভের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানায়, কোনো চলন্ত গাড়ি অথবা কাছের কোনো ভবন থেকে বিস্ফোরক ছুঁড়ে মারার কারণে বিস্ফোরণটি ঘটেছে। ভেঙে পড়া কাঁচের টুকরার আঘাতে ৩ জন আহত হয়েছেন এবং মস্কো পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থলে রয়েছে।
নিরাপত্তা বিভাগের এক সূত্রের বরাত দিয়ে তাস জানায়, আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে।
জেডএইচ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রচলিত যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম
- ২ পাকিস্তান-আফগান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের
- ৩ শেষ ধাপে ভারতের ডেঙ্গু টিকা, আগামী বছরই বাজারে আনার লক্ষ্য
- ৪ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের
- ৫ এপস্টেইনের অপরাধ সম্পর্কে ‘কোনো ধারণা ছিল না’: হিলারি ক্লিনটন