ইয়েমেনে সৌদি জঙ্গিবিমান বিধ্বস্ত
ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি আরবের একটি এফ-১৬ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির আল-মাসিরা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-আনাদ বিমান ঘাঁটিতে অবতরণের সময় সৌদি জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়। খবর প্রেস টিভির।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর ভেতরে থাকা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটে। এতে বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এর আগে শুক্রবার সৌদি আরবের একটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে ইয়েমেন।
গত ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে হামলা শুরু করেছে। দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় পুনর্বহাল করতে সৌদি নেতৃত্বাধীন জোট হামলা শুরু করে।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ট্রাম্প কি চাইলেই ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনতে পারবেন?
- ২ হরমুজ ব্যবহারে ইউরোপ-এশিয়া ও আরবদের চুক্তির আমন্ত্রণ জানাবে ইরান
- ৩ ট্রাম্পের ভাষণের পর বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম, শেয়ারবাজারে ধস
- ৪ ইসরায়েলিদের জন্য ‘বড় উপহার’ ইরানের কিয়াম, এমাদ এবং কদর ক্ষেপণাস্ত্র
- ৫ ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১