ভারতে আল কায়েদা জঙ্গি সন্দেহে আটক ১
আল-কায়েদা জঙ্গি সন্দেহে ভারতের ওড়িশা প্রদেশ থেকে একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার রাতে ওড়িশার কটক থেকে আবদুল রহমান নামের ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। বুধবার ভুবনেশ্বরের এক আদালতে তাকে হাজির করার কথা রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, কটকের কাছে পশ্চিমাকাছা গ্রামে পরিবার নিয়ে থাকত ওই ‘জঙ্গি’। মোবাইল কলের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ট্রাম্পের ভাষণের পর বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম, শেয়ারবাজারে ধস
- ২ ইসরায়েলিদের জন্য ‘বড় উপহার’ ইরানের কিয়াম, এমাদ এবং কদর ক্ষেপণাস্ত্র
- ৩ ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১
- ৪ শহীদদের স্মরণে স্মৃতিসৌধ হিসেবে ফলের গাছ রোপণ করুন: ইমাম মোজতবা খামেনি
- ৫ ইরানের ড্রোন হামলায় গভীর সমুদ্রে চলে গেলো মার্কিন রণতরী