বিমান হামলায় হেজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা নিহত
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলায় লেবাননের শিয়াদের সংগঠন হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা সামির কুন্তার নিহত হয়েছে। হেজবুল্লাহর বরাত দিয়ে রোববার আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হেজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালের দিকে দামেস্কের কাছে জারামানা এলাকার কাছে একটি ভবনে বিমান হামলার ঘটনা ঘটেছে। হেজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, জারামানায় ইসরায়েলের বিমান হামলায় কুন্তার নিহত হয়েছে। এছাড়া ওই হামলায় আরো ৮ জন মারা গেছে।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সন্ত্রাসী হামলায় হেজবুল্লাহর এ জ্যেষ্ঠ নেতা নিহত হওয়ার তথ্য জানানো হলেও হামলার পেছনে কারা জড়িত তা জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুন্তারের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে তার ভাই বাসসাম।
১৯৭৯ সালে এক কন্যা শিশুসহ তিন বেসামরিক নাগরিক হত্যার দায়ে ইসরায়েলে দণ্ডিতে হন কুন্তার। পরে বন্দি বিনিময়ের অংশ হিসেবে ২০০৮ সালে তিনি মুক্তি পান।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সীমান্ত সংঘর্ষে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, মানবিক আইন মানার আহ্বান
- ২ আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে সৌদি-পাকিস্তান আলোচনা
- ৩ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬, তীব্র হচ্ছে মানবিক সহায়তা সংকট
- ৪ ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে, তারপরই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনি
- ৫ পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত চলছে গোলাগুলি