স্ত্রীকে ঘরে ফেরাতে মাকে হত্যা
ফাইল ছবি
পশ্চিমবঙ্গ সংবাদদাতা
গলায় ফাঁস লাগিয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক যুবকের বিরুদ্ধে। নিহত ওই মায়ের নাম সন্ধ্যা গুছাইত।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে সঞ্জয় গুছাইতকে গ্রেফতার করেছে পুলিশ।
সঞ্জয়ের মায়ের সঙ্গে কলহের জেরে স্ত্রী চলে গিয়েছিলেন বাপের বাড়িতে। অনেক অনুরোধ করা সত্ত্বেও শ্বশুরবাড়িতে আসতে চাননি তিনি। ওই নারী জানিয়ে দেন যে, শাশুড়ি মারা না যাওয়া পর্যন্ত তিনি শ্বশুরবাড়িতে পা রাখবেন না। অভিযোগ উঠেছে, এরপরই বাড়ি ফিরে মাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন সঞ্জয়।
বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা নিহতের মেয়েজামাই বিপ্লবকে ফোনে ঘটনাটি বলেন। বিপ্লব তৎক্ষণাৎ স্থানীয় তারকেশ্বর থানায় অভিযোগ করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে সঞ্জয়কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এর পরেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে অভিযুক্তকে। সঞ্জয় ইতোমধ্যে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নিহতের মেয়েজামাই ও প্রতিবেশীরা।
এমআরআর/জিকেএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাজ্যে ডানপন্থি ইসলামবিরোধী মিছিল ঘিরে উত্তেজনা-সংঘর্ষ
- ২ এক ইট থেকে যেভাবে বহু বছর নির্যাতনের শিকার শিশুর খোঁজ পান গোয়েন্দারা
- ৩ ভারতে ২০ শিশুকে যৌন নির্যাতন, ধর্মগুরু-শিষ্যের বিরুদ্ধে মামলার নির্দেশ
- ৪ আফগানিস্তানের ২ প্রদেশে পাকিস্তানের বিমান হামলা
- ৫ বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের