সিরিয়ায় বিমান হামলায় বিদ্রোহী নেতা নিহত
সিরিয়ার দামেস্কয় বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরতলীতে অন্যতম প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠীর নেতা জাহরান আলুশ (৪৪) বিমান হামলায় নিহত হয়েছেন। তিনি আর্মি অব ইসলাম দলটির নেতা ছিলেন। শুক্রবার বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় এ হামলা চালায় সরকারি বাহিনী।
আল জাজিরা অনলাইনের খবরে বলা হয়েছে, শুক্রবার বিমান হামলায় জাহরানসহ আরো পাঁচ নেতা নিহত হয়েছে। সিরিয়া সরকার এ হামলার দায় স্বীকার করেছে।
অন্য একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার জঙ্গি বিমান এ হামলা চালিয়েছে। জাহরানের মৃত্যু বিদ্রোহী গ্রুপগুলির ওপর একটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ তার নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করছিল অস্ত্রে সুসজ্জিত প্রায় ২০ হাজার যোদ্ধা।
জেডএইচ/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ আজ ইরানে সবচেয়ে তীব্র হামলা চলবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- ২ যুদ্ধ শেষের প্রতিশ্রুতি নিয়ে ট্রাম্পের সমর্থক শিবিরে বিতর্ক
- ৩ কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প
- ৪ যে কারণে তেলের দাম আপনার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ
- ৫ অর্থনীতি নাকি নৌবাহিনীকে বাঁচাবেন, কঠিন পরীক্ষার মুখে ট্রাম্প?