বাতিল হচ্ছে পাক-ভারত বৈঠক!
ভারত-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেষ পর্যন্ত বৈঠক বাতিল হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।
দেশটির সংবাদ মাধ্যম ডিএনএকে দেয়া এক সাক্ষাত্কারে দোভাল বলেছেন, বল এখন পাকিস্তানের কোর্টে। নওয়াজ শরিফ সরকার এখন পর্যন্ত পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত দু’দেশের মধ্যে শান্তি বৈঠকে করে কোনো লাভ নেই। আগামী ১৫ জানুয়ারি দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটিতে ২ জানুয়ারি হামলার ঘটনা ঘটেছে। হামলায় সাত নিরাপত্তা সদস্য ও পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে ভারত। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে জয়েশ-ই মোহাম্মদের হামলায় ১১ জনের প্রাণহানি ঘটে।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
- ২ দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
- ৩ ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র?
- ৪ অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান
- ৫ শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন চীন সফরের বার্তা