পশ্চিম আফ্রিকায় আবারো ইবোলা
পশ্চিম আফ্রিকাকে ইবোলামুক্ত ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই সিয়েরা লিওনে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। রাজধানী ফ্রিটাউনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর- বিবিসি`র।
ফ্রিটাউনের কর্মকর্তারা জানান, দেশটির উত্তরাঞ্চলীয় একটি জেলায় নিহত এক ব্যাক্তির স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
এদিকে গতকাল বৃহস্পতিবারই পশ্চিম আফ্রিকা থেকে ইবোলা ভাইরাসকে নির্মূল করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সিয়েরা লিওনকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছিলো গত ৭ জানুয়ারি।
তবে এ ঘোষণার সময় সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছিলো। তারা সতর্ক করেছিলে যে, তার মানে এই নয় যে এখানে আর কেউ এই ভাইরাসে আক্রান্ত হবে না।
উল্লেখ্য, প্রাণঘাতী এ ভাইরাসে পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে গত দু’বছরে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু সিয়েরা লিওনেই নিহত হয়েছে প্রায় চার হাজার মানুষ।
আরএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
- ২ দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
- ৩ ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র?
- ৪ অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান
- ৫ শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন চীন সফরের বার্তা