তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত
তাইওয়ানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেত্রী সাই ইং ওয়েন। শনিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ভোটগ্রহণ শেষ হয়। খবর বিবিসি ও আলজাজিরার।
ডিপিপির জয়ে চীনের কাছ থেকে স্বাধীনতা দাবি এখন আরো জোরদার হবে বলে বিশ্লেষকরা বলছেন। এর আগে এই ইস্যুতে ব্যাপক গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রচারণা চালায় দলটি।
প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন দেশটির ক্ষমতাসীন ক্যুমিনট্যাং (কেএমটি) পার্টির জনপ্রিয়তায় ধসের চিত্র ফুটে উঠেছে। মাত্র ৩১ শতাংশ ভোট পেয়েছে কেএমটি। দলটির চেয়ারম্যান এরিক চ্যু নির্বাচনী ফলাফল মেনে নিয়ে ডিপিপি নেত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
১৯৪৯ সাল থেকে এই দ্বীপ রাষ্ট্রকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ মনে করে থাকে। বিভিন্ন সময় চীন সরকার দেশটিকে বেইজিংয়ের অধীনে নিয়ে আসতে প্রয়োজনে শক্তিপ্রয়োগেরও হুমকি দেয়।
এর আগে গত ৭ নভেম্বর ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেউ বৈঠকে বসেন। এর কয়েক মাসের মধ্যেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘ভুল স্বীকার’ করুন, রাশিয়ার তেল-গ্যাসের জন্য লাইনে দাঁড়ান: দিমিত্রিয়েভ
- ২ ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান
- ৩ কিউবাকে অতীতে সহায়তা করেছি, এখন করছি এবং ভবিষ্যতেও করব: রুশ মন্ত্রী
- ৪ বেলারুশ যুদ্ধ চায় না কিন্তু প্রস্তুত হচ্ছে: লুকাশেঙ্কো
- ৫ ইরান যুদ্ধের সব লক্ষ্য ‘প্রায় অর্জিত’: ট্রাম্প