ইরান-যুক্তরাষ্ট্রের ১১ বন্দীর মুক্তি
ইরান ও যুক্তরাষ্ট্র ১১ বন্দীকে মুক্তি দিয়েেছে। শনিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কয়েক ঘণ্টা আগে তাদের মুক্তি দেওয়া হয়।
এদের মধ্যে চার মার্কিন নাগরিক রয়েছেন। এছাড়া মার্কিন কারাগারে আটক সাত ইরানিকে মুক্তি দেয়া হয়েছে। মার্কিন কারাগার থেকে মুক্তি পাওয়া ইরানি নাগরিকরা হলেন, নাদের মদানলু, বাহরাম মেকানিক, খসরু আফকাহি, আরাশ কাহরেমান, তুরাজ ফারিদি, নিমা গোলেস্তানেহ ও আলী সাবুনি।
অন্যদিকে ইরানের কারাগার থেকে মুক্তি পাওয়া মার্কিন নাগরিকরা হচ্ছেন, ইরানি কারাগারে দেড় বছরের বেশি সময় ধরে আটক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জ্যাসন রেজাইয়ান। অপর তিন মার্কিন হচ্ছেন সাবেক মেরিন সেনা আমির হেকমতি, খ্রিষ্টান ধর্মযাজক সাইদ আবিদিনি এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই`র সাবেক কর্মী রবার্ট লেভিনসন।
এছাড়া মার্কিন কারাগারে বন্দী ইরানের আরো ১৪ নাগরিক আটক রয়েছে। এদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে ইরানে আনার চেষ্টার অভিযোগ রয়েছে।
গত বছরের ১৪ জুলাই জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে চূড়ান্ত পরমাণু চুক্তি সই করে ইরান। সে সময় পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির শর্তাবলী পালনে অঙ্গীকার করে। পরমাণু চুক্তির শর্তাবলী দেশটি পূরণ করেছে বলে জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক সংস্থা সবুজ সংকেত দেয়ার পরপরই শনিবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এসআইএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধের ধাক্কায় বিশ্বের তেলবাজারে ‘ইতিহাসের সবচেয়ে বড়’ সংকট
- ২ ‘যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে’
- ৩ দায়িত্ব পেয়েই অস্তিত্বের লড়াইয়ে মোজতবা খামেনি
- ৪ প্রোপাগান্ডা ছড়িয়ে টাকা না পাওয়ায় ইসরায়েলে সরকারের বিরুদ্ধে মামলা
- ৫ মধ্যপ্রাচ্যে বিদেশি শ্রমিকরা কোথা থেকে আসেন, বাংলাদেশির সংখ্যা কত?