পেপসি ও কোকে ফলের রস চান মোদি
পেপসি ও কোকের মতো কোমল পানীয় তৈরির রেসিপি পরিবর্তে ফলের রস মেশানোর প্রস্তাব দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে এক ভাষণে প্রধানমন্ত্রী মোদি জানান, দেশি বিদেশি কোমল পানীয় প্রস্ততকারক কোম্পানির কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে এলে তাদেরকে এই পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, “আমি তাদেরকে বলেছি, আপনাদের পানীয় অস্বাস্থ্যকর বলে বলা হয়। এখন আপনারা যদি তাতে দুই শতাংশ ফলের জুস মেশান তাহলে সেটা কিছুটা স্বাস্থ্যকর হবে। অন্যদিকে ভারতীয় ফল চাষিরাও লাভবান হবে।”
তবে পেপসি বা কোকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
আরএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম