নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি আইএসের
গরুর মাংস নিষিদ্ধের জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। গোয়া পুলিশ রাজ্যের সব পুলিশ স্টেশনে আইএস ওই চিঠি পাঠিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সন্ত্রাসবিরোধী স্কোয়াডের কাছেও ওই চিঠি পাঠানো হয়েছে। পোস্টকার্ডে বলা হয়েছে, গরুর মাংস বৈধ না করা হলে এর জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
পুলিশের মহাপরিদর্শক রেনগানাথান বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দ্রুতই এর উৎস সম্পর্কে জানা যাবে। পোস্টকার্ডটির নিচে আইএসের নাম লেখা আছে।
এছাড়া স্থানীয় পোস্ট অফিস থেকে ওই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ভারতে গরু জবাই নিষিদ্ধ করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। ওই হুমকির পর প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
- ২ দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
- ৩ ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র?
- ৪ অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান
- ৫ শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন চীন সফরের বার্তা