স্বামীর প্রেমিকাকে স্ত্রীর মারপিট, সেতু থেকে ধাক্কা (ভিডিও)
বাসার গেট ধরে আছেন কালো পোশাক পরা এক তরুণী। তাকে বেধড়ক মারপিট করছেন গোলাপি পোশাক পরা আরেক নারী। এরপর ওই তরুণীর চুল ধরে টানাহেঁচড়া করা হয়। রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় এক জলাশয়ের ধারে। সেখানে আর এক নারীর সাহায্য নিয়ে ধাক্কা মারতে মারতে ফেলে দেয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, রাস্তা দিয়ে চুল ধরে স্বামীর প্রেমিকাকে টেনেহেঁচড়া নিয়ে যাচ্ছেন ওই নারী। একই সঙ্গে প্রচণ্ড মারধর চলছে। পরে ব্রিজের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় রাস্তার পাশের জলাশয়ে।
স্বামীর প্রেমিকাকে উপযুক্ত শাস্তি দিতেই এ কাজ করেছেন বলে জানিয়েছেন, পিঙ্ক টপ পরা ওই নারী।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
- ২ দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
- ৩ ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র?
- ৪ অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান
- ৫ শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন চীন সফরের বার্তা