দিনে পুলিশ রাতে মডেল
হোটেল কক্ষে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন এক তরুণী। হঠাৎ করেই বেজে উঠল ফায়ার সার্ভিসের অ্যালার্ম। বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। বিপদ থেকে মুক্ত করতে চোখের নিমেষেই হোটেল কক্ষে প্রবেশ করলেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
হোটেল কক্ষে তরুণীকে দেখে চমকে উঠেন ওই কর্মকর্তা। একই সঙ্গে নিজেকে মডেলিং প্রতিষ্ঠানেরও কর্তা হিসেবে পরিচয় দেন। এক পলকের দেখাতেই তরুণীর প্রেমে পড়ে যান তিনি। কিছুক্ষণ ইতস্তত করে শেষ পর্যন্ত নারীদের অন্তর্বাসের মডেলিংয়ের অফার করেন ওই তরুণীকে। কিন্তু একজন কর্মকর্তার কাছে থেকে এ ধরনের প্রস্তাবকে আমলে নেননি। শূন্য হাতেই ফিরতে হয় ওই কর্মকর্তাকে। যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটেছে।
কিন্তু সারা রাত আর ঘুমাতে পারেননি তিনি। মাঝরাতে আবারও কলিং বেল বাজিয়ে তরুণীকে মডেলিংয়ের অফার করলেন। শেষ পর্যন্ত তাতে রাজি হননি তরুণী। সকালে হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। পরে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় ওই কর্মকর্তাকে।
এসআইএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বিশ্বে ক্রিপ্টোকারেন্সি’র নিয়ম নির্ধারণে কংগ্রেসে বিল পাসের প্রস্তাব
- ২ হরমুজে টোল আদায়: ‘পেগিং ফি’ বা চীনের ‘ডিজিটাল টোকেন’ ব্যবহারের পরামর্শ
- ৩ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ঘিরে পাকিস্তানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়
- ৪ ইসলামাবাদে ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক যুক্তরাষ্ট্রের
- ৫ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ এপ্রিল ২০২৬