শিক্ষা বঞ্চিত শিশু শরণার্থীদের নিয়ে মালালার উদ্বেগ
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার গৃহহীন কয়েক লাখ শিশুর শিক্ষা বঞ্চিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের মানবাধিকার কর্মী ও শান্তিতে কনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাই। সিরিয়ান শরণার্থী শিশুদের শিক্ষার জন্য অধিক উদ্যোগ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির।
মালালা দাতব্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় গৃহহীন হয়ে পড়া ৪০ লাখ শিশুর অর্ধেকেরও বেশি বর্তমানে স্কুলে যেতে পারছে না। পাকিস্তানের এই মানবাধিকার কর্মী আশঙ্কা প্রকাশ করে বলেন, সিরিয়ায় এ প্রজন্মের শিশুরা ধ্বংসের মুখোমুখি হচ্ছে।
২০১১ সালে তালেবান জঙ্গিরা মালালার ওপর হামলা চালায়। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান। বর্তমানে নোবেলজয়ী মালালা বিশ্বব্যাপী শিক্ষার প্রসারে কাজ করছেন। সিরিয়ায় কয়েক বছর ধরে চলমান সংঘাতে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া প্রাণহানি ঘটেছে আড়াই লাখেরও বেশি মানুষের। দেশটিতে গৃহহীন হয়ে পড়াদের মধ্যে অর্ধেকরও বেশি শিশু রয়েছে। এসব শিশু শিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মালালা। একই সঙ্গে সচেতনতা তৈরির জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
মালালা দাতব্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে সিরিয়ার শরণার্থী শিশুদের শিক্ষা সামগ্রী, প্রতিষ্ঠান ও শিক্ষকের ব্যয়ভার প্রয়োজনের চেয়ে মাত্র ৩৭ শতাংশ আন্তর্জাতিক সংস্থাগুলো দিচ্ছে। শিক্ষা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকা এসব শিশুর জন্য জরুরি ভিত্তিতে এক কোটি ৪০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রয়োজন।
এসআইএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হামলায় সাহায্য করেনি স্পেন, বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের
- ২ দ্রুতই তেলের দাম ২০০ ডলারে পৌঁছাবে, হুঁশিয়ারি ইরানের
- ৩ মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য
- ৪ ইরান আলোচনায় বসতে চায়, আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প
- ৫ আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত