সরকারের বিদায়ী অনুষ্ঠানে সু চিকে উষ্ণ অভ্যর্থনা
মিয়ানমারের জান্তা সরকারের বিদায়ী অধিবেশন অনুষ্ঠানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেতা অং সান সু চিকে। বিদায়ী এই অধিবেশনের মধ্য দিয়ে দেশটিতে গত অর্ধশতকের সেনা আধিপত্যের অবসান ঘটছে বলে ধারনা করা হচ্ছে। খবর ইয়াহু।
খবরে বলা হয়েছে, বিদায়ী অধিবেশনের উদ্বোধনের সময় স্পিকার প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নতুন পার্লামেন্ট ও মিয়ানমারের গণতন্ত্রে উত্তরণকে শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, স্বপ্ন সত্যি হতে চলেছে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর মিয়ানমারে ২৫ বছরের মধ্যে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮০ শতাংশ আসনে জয় পায় অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
এএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ কাতার থেকে সেনা প্রত্যাহার, হামলার বিরোধিতায় কংগ্রেস সদস্যরা
- ২ সুপ্রিম কোর্টের রায় ট্রাম্পের দলের জন্য ‘ছদ্মবেশী উপহার’?
- ৩ ট্রাম্পের শুল্কনীতি বাতিলের পেছনে কে এই ভারতীয় বংশোদ্ভূত?
- ৪ যুক্তরাজ্যে ডানপন্থি ইসলামবিরোধী মিছিল ঘিরে উত্তেজনা-সংঘর্ষ
- ৫ এক ইট থেকে যেভাবে বহু বছর নির্যাতনের শিকার শিশুর খোঁজ পান গোয়েন্দারা