বিহারে বালুবোঝাই নৌকায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫
প্রতীকী ছবি
বালুবোঝাই একটি নৌকায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৫ শ্রমিকের। আহত বেশ কয়েক জন। শনিবার (৬ আগস্ট) ঘটনাটি ঘটেছে পাটনার রামপুর দিয়ারা ঘাটে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, নৌকাটিতে গ্যাস জ্বালিয়ে রান্না করছিলেন শ্রমিকরা। সেই সময় গ্যাস লিক করে সিলিন্ডার ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ শ্রমিকের। আগুনে ঝলসে গিয়েছেন আরও কয়েক জন।
পাটনার জেলা প্রশাসক চন্দ্রশেখর সিংহ বলেন, নৌকায় ২০ জনের বেশি ছিলেন। গ্যাস জ্বালিয়ে রান্না চলছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। যাদের মৃত্যু হয়েছে তাদের শনাক্তকরণের কাজ চলছে।
জেলাশাসক আরও জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।
এমএসএম/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাজ্য-ফ্রান্সের সহায়তায় পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে ইউক্রেন
- ২ ৭০ বছর বয়সে ২২ বছরের তরুণীকে বিয়ে, যা বললেন বৃদ্ধ
- ৩ ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র
- ৪ বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘সীমা’ অতিক্রম না করার সতর্কতা দিলো ইরান
- ৫ চীন থেকে সুপারসনিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান