অনলাইন ডেটিংয়ে বাড়ছে ধর্ষণ
অনলাইন ডেটিং অ্যাপ বা ওয়েবসাইটে পরিচিত হয়েছেন এমন কারো দ্বারা ধর্ষিত হওয়ার অভিযোগ গত ৫ বছরে ছয়গুণ বেড়েছে। যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।
পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৪ সালে এ ধরণের ১৮৪টি অভিযোগ পাওয়া গেছে। ২০০৯ সালে এ সংখ্যা ছিল ৩৩। এর মধ্যে ৮৫ শতাংশ ধর্ষণের অভিযোগই এসেছে মেয়েদের কাছ থেকে, যাদের মধ্যে ৪২ শতাংশের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে এবং ২৪ শতাংশের বয়স ৪০ থেকে ৪৯ বছর।
সংস্থাটি বলছে, অনেক ঘটনাই হয়তো অভিযোগ করা হচ্ছে না এবং তারা ধর্ষণের শিকার হলে অভিযোগ জানানোর জন্য উৎসাহ দিচ্ছে। যুক্তরাজ্যে ৯০ লাখেরও বেশি মানুষ ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাজ্য-ফ্রান্সের সহায়তায় পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে ইউক্রেন
- ২ ৭০ বছর বয়সে ২২ বছরের তরুণীকে বিয়ে, যা বললেন বৃদ্ধ
- ৩ ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র
- ৪ বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘সীমা’ অতিক্রম না করার সতর্কতা দিলো ইরান
- ৫ চীন থেকে সুপারসনিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান