মাথায় পাগড়ি থাকায় শিখ অভিনেতাকে বিমানে উঠতে বাধা
মাথায় পাগড়ি থাকায় এক শিখ অভিনেতাকে নিউইয়র্কগামী বিমানে উঠতে বাধা দিয়েছে মেক্সিকোর একটি বিমান পরিবহন সংস্থা। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে সোমবার এ ঘটনা ঘটেছে।
সোমবার মেক্সিকো সিটির আন্তর্জাতিক বিমানবন্দরে টারম্যাকে দাঁড়িয়ে ছিল নিউইয়র্কগামী এরো মেক্সিকোর একটি বিমান। বিমানে ওঠার জন্য দাঁড়িয়েছিলেন ওয়ারিশ ওহলুওয়ালিয়া নামে ওই অভিনেতা। ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত তিনি। ফ্যাশন উইকে পরিচিত মুখ ওয়ারিশ যাচ্ছিলেন নিউইয়র্ক ফ্যাশন উইকে যোগ দিতে।
এছাড়া অস্কারে মনোনয়ন পাওয়া ‘গ্র্যান্ডবুদাপেস্ট হোটেল’ ছবিতেও অভিনয় করেছেন ওয়ারিশ। শিখ এ অভিনেতার মাথায় পাগড়ি থাকায় বিমানে উঠতে বাধা দেয় বিমান পরিবহন সংস্থা এরোম্যাক্স। এ সময় তাকে মাথার পাগড়ি খুলতে বলেন কর্তৃপক্ষ। কিন্তু পাগড়ি খুলতে রাজি হননি ওয়ারিশ।
বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার জন্যই মার্কিন প্রশাসনের নিয়ম অনুসারে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মার্কিন তেল অবরোধ পাত্তা দিচ্ছে না রাশিয়া, কিউবায় যাচ্ছে আরেকটি জাহাজ
- ২ স্থল অভিযান হলে ‘শত্রুসেনাদের’ কেউ যেন জীবিত না ফেরে: ইরানি সেনাপ্রধান
- ৩ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য
- ৪ ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, লক্ষ্য এখন সেতু-বিদ্যুৎকেন্দ্র
- ৫ সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত