ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইসলামাবাদের মারগাল্লা থানার একজন ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছেন। শনিবার (১ অক্টোবর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের ২০ আগস্ট ইমরান খানের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা হয়। মূলত দেশটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিষয়ে মন্তব্য করার পর ওই মামলাটি হয়।
আদালত অবমাননার মামলাটিতে ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে একটি হলফনামা জমা দেন। এর কয়েক ঘন্টা পরেই তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানাটি সামনে আসে। হলফনামায় তিনি ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, সেক্ষেত্রে যদি জেবা চৌধুরী মনে করেন সমালোচনা করার ক্ষেত্রে তিনি সীমা অতিক্রম করেছেন।
জানা গেছে, ২০ আগস্ট ইসলামাবাদের এফ-৯ পার্কে বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা, এক নারী বিচারক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আমলাতন্ত্রকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠে।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ ফেব্রুয়ারি ২০২৬
- ২ ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান, কঠোর হুশিয়ারি প্রেসিডেন্টের
- ৩ দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন কারাবন্দি ইমরান খান
- ৪ রাশিয়ায় বন্ধ হোয়াটসঅ্যাপ, চালু রাষ্ট্রীয় ‘ম্যাক্স’ অ্যাপ
- ৫ ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের