মার্চে দেখা হতে পারে নওয়াজ শরীফ-নরেন্দ্র মোদির
আসছে মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য পরমাণু সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হতে পারে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ওই সম্মেলনে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
৩১ মার্চ ও ১ এপ্রিলে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মোদি ও শরীফকে আমন্ত্রণ জানালে তারা তা গ্রহণ করেছেন বলে পাকিস্তানি পত্রিকা ডনের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, প্রবল সম্ভাবনা রয়েছে (দুজনের দেখা হওয়ার)। কিন্তু ভারত-পাকিস্তানের আলোচনার ইতিহাস তো জানা আছে। এ বিষয়ে কিছু না হয়ে যাওয়া পর্যন্ত কিছুই বলা যায় না।
২০১০ সালে বারাক ওবামার উদ্যোগে এ পারমাণবিক নিরাপত্তা সম্মেলন শুরু হওয়ার পর এবারই প্রথম ভারত-পাকিস্তান দুদেশের প্রধানমন্ত্রীই তাতে যোগ দিচ্ছেন।
এনএফ/এবিএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
- ২ হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, চীন এতে খুশি: ট্রাম্প
- ৩ ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
- ৪ এবার পারস্য ও লোহিত সাগর দিয়ে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের
- ৫ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্বাভাবিক: রয়টার্সের প্রতিবেদন