লিবিয়ায় আইএস ঘাঁটিতে মার্কিন বিমান হামলা
লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ঘাঁটিতে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
মার্কিন সূত্রে জানা গেছে, আইএসের একটি প্রশিক্ষণ ক্যাম্পে এই হামলা চালানো হয়েছে এবং এতে নিহতদের মধ্যে সম্ভবত একজন ঊর্ধ্বতন তিউনিশীয় চরমপন্থি নেতা রয়েছেন।
গত এক বছর ধরে লিবিয়াতে জঙ্গিগোষ্ঠী আইএসের তৎপরতা রয়েছে এবং মার্কিন হিসেব অনুযায়ী দেশটিতে ছয় হাজারের মতো জঙ্গি রয়েছে।
চার বছর আগে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে। আইএসসহ একাধিক পক্ষ দেশটিতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত।
এনএফ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ আলোচনা প্রত্যাখ্যান, ‘প্রতিরোধ’ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের
- ২ ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব’ আলোচনার বিষয় নয়: কিউবার প্রেসিডেন্ট
- ৩ ইরানে ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট ৩৯ গুপ্তচর আটক
- ৪ হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ৪ দেশের জাহাজ, বাংলাদেশ কি তালিকায় আছে?
- ৫ নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি