‘মদ নয়, দুধ খাও’ বিজেপির উমা ভারতীর মন্তব্য ভাইরাল
ভারতের বিজেপি নেত্রী উমা ভারতী মধ্যপ্রদেশে একটি মদের দোকানের সামনে মন্তব্য করেন, ‘মদ নয়, দুধ খাও।’ তার এমন মন্তব্যে শোরগোল পড়ে গেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) তিনি এ মন্তব্য করেন।
সাবেক এই মুখ্যমন্ত্রী, বিজেপি-শাসিত রাজ্যে মদ খাওয়ার বিরুদ্ধে প্রচারণার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি এটাও বলেন, সরকারের মদ্যপানের অভ্যাসকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।
মন্দির ও প্রাসাদের জন্য বিখ্যাত নিওয়ারি জেলার একটি শহর ওরছাতে মদ বিক্রির দোকানের সামনে দাঁড়িয়ে তিনি এ কাণ্ড ঘটান।
এর আগে গত বছর জুন মাসে বিজেপি এই নেত্রী এই মদের দোকান লক্ষ্য করেই গোবর ছুড়ে মারেন। গত মার্চ মাসে মদের দোকানে পাথরও ছুড়ে মারেন উমা।
এ ঘটনার পর এক মদ বিক্রেতা দ্রুত দোকান বন্ধ করেন। ২০২২ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটার ভয়ও পান তিনি।
সূত্র: এনডিটিভি
এসএনআর/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ এপ্রিল ২০২৬
- ২ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: বার্সোলনা থেকে গাজায় আসছে ‘সর্ববৃহৎ’ নৌবহর
- ৩ শিগগির ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও তিন দেশ
- ৪ ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ
- ৫ ‘ঋণ’ ও ‘দ্রুত সদস্যপদ’ বিষয়ে ইইউ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাগিয়ার?