ইউক্রেনই পুতিনের শেষ গন্তব্য নয়: জেলেনস্কি
ছবি সংগৃহীত
আগ্রাসনের ক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গন্তব্য ইউক্রেনেই শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।
ভার্চুয়ালি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে জেলেনস্কি বলেন, পুতিন সব উপায়ে তার কার্যক্রম অব্যাহত রাখতে যাচ্ছেন। যেসব দেশ এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল সেখানেও পুতিন অগ্রসর হবেন বলে দাবি করেন জেলেনস্কি।
আরও পড়ুন> ‘নজরদারি বেলুন’ নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বাইডেন
জিলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধে জয়ী হবে তা আমি মনে করি না।
তিনি বলেন, এই যুদ্ধে ইউক্রেনকে জয়ী হতেই হবে। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন বাহিনী।
সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ কিয়েভের জন্য ইউক্রেনের মিত্রদের অস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। জার্মান চ্যান্সেলরও একই সুরে কথা বলেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনা ‘নজরদারি বেলুন’ ও সেটি ভূপাতিত করার বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলবেন বলে জানা গেছে।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম