দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের আবাসিক এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় বিধ্বস্ত হয়।
দেশটির অগ্নিনির্বাপন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ জানায়, গত এপ্রিলে ডুবে যাওয়া ফেরির উদ্ধার কার্যক্রমে সহায়তা শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে হেলিকপ্টারে থাকা ৫ ক্র’র সবাই নিহত হয়েছেন।
এদিকে, বিধ্বস্তের ঘটনায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষের আঘাতে এক স্কুল শিক্ষার্থী সামান্য আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন আশপাশের অ্যাপার্টমেন্টের বাসিন্দারা।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান
- ২ ইরান যুদ্ধে যুক্ত হবে না যুক্তরাজ্য, ট্রাম্পের চাপেও অনড় স্টারমার
- ৩ যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে: ইরান
- ৪ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
- ৫ হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, চীন এতে খুশি: ট্রাম্প