কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩৬ জন নিহত
ছবি: সংগৃহীত
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় কর্মকর্তা ও একটি সামাজিক গ্রুপের প্রধান বলেন, মনে করা হচ্ছে হামলাকারীরা সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্য।
দেশটির কিভু প্রদেশের বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মুখন্দি গ্রামকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এই এলাকাটিতে বিদ্রোহী কার্যক্রম অব্যাহত রয়েছে। তাই শৃঙ্খলা ফেরাতে ২০২১ সালের পর সেখানে সামরিক শাসন রয়েছে।
প্রাদেশিক গভর্নর ক্যারলি জানজু কাসিভাইটা এক টুইট বার্তায় বলেন, বুধবার রাতে শুরু হওয়া হামলায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সিভিল সোসাইটি গ্রুপের প্রধান মুম্বিরি লিমবাডু আরসেন নারী, শিশুসহ ৪৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে। তাছাড়া এখনো বেশ কিছু গ্রামবাসী নিখোঁজ রয়েছে।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তেহরানে বড় হামলা, ইসরায়েল বললো যুদ্ধ ‘নতুন ধাপে’
- ২ ‘যুদ্ধ কোনো সমাধান নয়’, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দূত পাঠাচ্ছে চীন
- ৩ সব হারিয়েছে ইরান, স্থল অভিযান সময়ের অপচয়: ট্রাম্প
- ৪ ইরানে হাজার পাউন্ডের বহু ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের
- ৫ শিগগির নতুন অস্ত্র ব্যবহার করা হতে পারে: আইআরজিসি মুখপাত্রের হুঁশিয়ারি