‘শস্য চুক্তি নবায়ন’ আলোচনায় অংশ নেয়নি রাশিয়া
কৃষ্ণ সাগর দিয়ে শস্য পরিবহনের ক্ষেত্রে গত বছর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়। যদিও এই চুক্তির মেয়াদ প্রায় শেষের দিকে। এরই মধ্যে এ নিয়ে আলোচনা শুরু করেছে ইউক্রেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আলোচনায় অংশ নেয়নি রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তাছাড়া এ সংক্রান্ত কোনো আলোচনায় রাশিয়ার কোনো প্রতিনিধিও অংশ নেই।
আরও পড়ুন>শস্য চুক্তি নবায়নে ইউক্রেনের আলোচনা
তিনি বলেন, শস্য চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে আগামী ১৩ মার্চ জেনেভায় রাশিয়া ও জাতিসংঘের প্রতিনিধি দল আলোচনা করবে।
সম্প্রতি ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তিটি নবায়ন করতে অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন।
গত বছরের জুনে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হয়। এর মেয়াদ শেষ হবে ১৮ মার্চ।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাজ্য-ফ্রান্সের সহায়তায় পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে ইউক্রেন
- ২ ৭০ বছর বয়সে ২২ বছরের তরুণীকে বিয়ে, যা বললেন বৃদ্ধ
- ৩ ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র
- ৪ বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘সীমা’ অতিক্রম না করার সতর্কতা দিলো ইরান
- ৫ চীন থেকে সুপারসনিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান