পাকিস্তানে গাড়িতে হামলা, পিটিআই নেতাসহ নিহত ১০
ছবি: সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ ১০ জন । সোমবার (২০ মার্চ) হামলার এ ঘটনা ঘটে।
আরও পড়ুন> ইমরান খানের বহু কর্মী-সমর্থক গ্রেফতার
অ্যাবোটাবাদ জেলা পুলিশ কর্মকর্তা উমর তোফায়েল এ হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিটিআইয়ের ওই নেতাকে বহনকারী গাড়িটি হ্যাভেলিয়ান লাঙ্গরা গ্রামে অবস্থান করছিল। এ সময় তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়।
আরও পড়ুন> অভিযান শেষে ইমরান খানের বাসভবন ছাড়লো পুলিশ
নিহত পিটিআই নেতা আতিফ বস্তি শের খানের বাসিন্দা। সাবেক প্রাদেশিক মন্ত্রী মুনসিফ খান জাদুনের ছেলে তিনি।
আরও পড়ুন> ইমরান খানের সমর্থকদের বেধড়ক পেটালো পুলিশ
২০২২ সালের পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাভেলিয়ান তহসিল নাজিম নির্বাচিত হন আতিফ।
সূত্র: ডন
এসএনআর/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেষ ধাপে ভারতের ডেঙ্গু টিকা, আগামী বছরই বাজারে আনার লক্ষ্য
- ২ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের
- ৩ এপস্টেইনের অপরাধ সম্পর্কে ‘কোনো ধারণা ছিল না’: হিলারি ক্লিনটন
- ৪ নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে আপসহীন থাকবে পাকিস্তান: শাহবাজ শরিফ
- ৫ আফগানিস্তানজুড়ে ভয়াবহ বোমা হামলা, ‘ধৈর্যের সীমা শেষ’ বলছে পাকিস্তান