অন্য নারীকে বিয়ে, সাবেক প্রেমিককে অ্যাসিড নিক্ষেপ তরুণীর
প্রতীকী ছবি
অন্য এক নারীকে বিয়ে করার সময় সাবেক প্রেমিককে অ্যাসিড নিক্ষেপ করেছেন ২২ বছরের এক তরুণী। এজন্য পুলিশ ওই তরুণীকে গ্রেফতার করেছে। ভারতের ছত্তিসগড়ের বাসতার জেলায় এ ঘটনা ঘটে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
বাসতার অতিরিক্ত পুলিশ সুপার নিবেদিতা পাল জানিয়েছেন, তদন্তের পর অপরাধের বিষয়টি উঠে আসায় রোববার তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
বিবাহ অনুষ্ঠান চলাকালে ১৯ এপ্রিল সেখানে এ ঘটনা ঘটে। অ্যাসিড নিক্ষেপে বর ও কনেসহ ১০ অতিথির শরীরের কিছু অংশ পুড়ে যায়।
ঘটনার পরই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা-৩২৬ এ মামলা ও তদন্ত শুরু হয়।
পুলিশ সুপার বলেন, ঘটনাটি যখন ঘটে তখন বিদ্যুৎ ছিল না। তাই অভিযুক্তকে কেউ দেখতে পায়নি।
কিন্তু তদন্তের পর অভিযুক্ত তরুণীর পরিচয় পাওয়া যায়। ওই তরুণী বরের সাবেক প্রেমিকা। তরুণী জানিয়েছে, কয়েক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু সে প্রতারণা করে অন্য নারীকে বিয়ে করছিল।
পুলিশ কর্মকর্তা জানান, যখন ওই তরুণী তার সাবেক প্রেমিকের বিয়ের খবর জানতে পারে তখনই অ্যাসিড হামলার পরিকল্পনা করে। সে যেখানে কাজ করে সেখান থেকে অ্যাসিড চুরি করে নিয়ে আসে।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ভারত মহাসাগরে থাকা মার্কিন রণতরী ও ট্যাঙ্কারে সফল হামলার দাবি ইরানের
- ২ মার্কিন নাগরিকদের ‘এখনই’ কাতার ছাড়ার নির্দেশ
- ৩ এবার তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ইরানের
- ৪ শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ শতাধিক
- ৫ চার্টার্ড ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিনির ঐতিহাসিক প্রস্থান