কাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ তানজানিয়ায়
সরকারি চাকরিজীবীদের কাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও চ্যাট অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তানজানিয়ায়। খবর বিসিসির।
দেশটির পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সতর্ক করে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গসিপিং’-এর কারণে চাকরিচ্যুতও করা হতে পারে।
তানজানিয়ার পরিবহন ও যোগাযোগমন্ত্রী মাকামি এমবারাওয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম তানজানিয়ার উন্নয়নে হস্তক্ষেপ করছে। এ ধরনের চর্চা দক্ষতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং তার মন্ত্রণালয় অন্যান্য সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে।
জেএইচ/এবিএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নিজেকে নির্দোষ দাবি করে আচমকা বক্তব্য দিলেন মেলানিয়া ট্রাম্প
- ২ ক্রিপ্টোকারেন্সির নিয়ম নির্ধারণে যুক্তরাষ্ট্রে বিল পাসের প্রস্তাব
- ৩ হরমুজে টোল আদায়: ‘পেগিং ফি’ বা চীনের ‘ডিজিটাল টোকেন’ ব্যবহারের পরামর্শ
- ৪ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ঘিরে পাকিস্তানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়
- ৫ ইসলামাবাদে ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক যুক্তরাষ্ট্রের