ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত
ফাইল ছবি
দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল-আজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২২ মে) সকালে নিহত তিনজনকে শনাক্ত করেছে। তারা হলেন মোহাম্মদ আবু জায়তুন (৩২), ফাথি আবু রিজক (৩০) ও আবদুল্লাহ আবু হামদান (২৪)।
মন্ত্রণালয়টির তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত সাতজন। তাদের মধ্যে অনেকেই টিয়ার গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, শত শত ইসরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য অভিযানে অংশ নেয়।
এ সময় ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে ও কিছু বাড়িঘর গুঁড়িয়ে দেয়। তারা কিছু ইউনিটকেও ক্ষতিগ্রস্ত করেছে।
ক্যাম্প থেকে আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, সেখানের অন্তত সাতটি ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ নিয়ে চলতি বছর ইসরায়েলি বাহিনীর হামলায় মোট ১৫৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ২৬ শিশু রয়েছে। এর মধ্যে ৯ মে থেকে ১৩ মে পর্যন্ত চলানো হামালায় নিহত হয়েছে ৩৬ ফিলিস্তিনি।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ ফেব্রুয়ারি ২০২৬
- ২ শিক্ষকতার ছায়ায় পৈশাচিকতা: ৬২ বছরে পাঁচ মহাদেশে ৮৯ শিশু ধর্ষণ
- ৩ নির্বাচনি প্রচারণায় যা বললেন-যা এড়িয়ে গেলেন তারেক ও শফিকুর
- ৪ ইসলামি বিপ্লবের বার্ষিকীতে একাধিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করলো ইরান
- ৫ মার্কিন শান্তি পরিকল্পনা ‘ধ্বংস’ করছে ইউক্রেন-ইউরোপ: রুশ মন্ত্রী