প্রতিটি ফিলিস্তিনি মা’কে হত্যা করা হবে
প্রতিটি ফিলিস্তিনি মা’কে হত্যা করার ঘৃণিত আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের এক মহিলা সংসদ সদস্য। ইহুদিবাদী ইসরাইলের উগ্র-জাতীয়তাবাদী জিউইশ হোম পার্টির সংসদ সদস্য আইলেত শাকেদ ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান আগ্রাসনের সময়ে প্রতিটি ফিলিস্তিনি মাকে হত্যার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, যে সব ফিলিস্তিনি মা তার ভাষায় ‘ক্ষুদে সর্প ছানার’ জন্ম দিচ্ছে তাদের হত্যা করতে হবে।
আইলেত শাকেদ আরও বলেন, ফিলিস্তিনিদের মরতে হবে এবং তাদের ঘরবাড়ি চুরমার করে দিতে হবে; তাহলেই তারা আর কোনো সন্ত্রাসী পুষতে পারবে না। সব ফিলিস্তিনি ইসরাইলের শত্রু এবং তাদের রক্তে ইসরাইলিদের হাত রাঙাতে হবে।
নিহত কথিত সন্ত্রাসীদের মায়েদের জন্যও এ কথা সত্য বলে উল্লেখ করেন আইলেত শাকেদ। রেডিও তেহরান
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান
- ২ ইরান যুদ্ধে যুক্ত হবে না যুক্তরাজ্য, ট্রাম্পের চাপেও অনড় স্টারমার
- ৩ যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে: ইরান
- ৪ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
- ৫ হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, চীন এতে খুশি: ট্রাম্প