আইভরি কোস্টে আল কায়েদার হামলায় নিহত ১৬
আইভরি কোস্টে আল কায়েদার হামলায় ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন ইউরোপীয় নাগরিক। রোববার উত্তর আফ্রিকা সংশ্লিষ্ট আল কায়েদা গোষ্ঠী একটি বীচে হামলা চালায়। খবর দ্য হিন্দুর।
খবরে বলা হয়েছে, দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজান থেকে ৪০ কিলোমিটার পূর্বে বাসাম বীচের একটি হোটেলকে লক্ষ্য করে ছয় বন্দুকধারী ওই হামলা চালিয়েছিল। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় হামলাকারীরা নিহত হয়।
দেশটির প্রেসিডেন্ট আলাসানি ওয়াত্তারা ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, রোববার বিকেলে ছয় বন্দুকধারী বাসাম বীচে হামলা চালিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে ওই হামলায় আমরা ১৪ বেসামরিক এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হারিয়েছি।
টিটিএন/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরান থেকে দ্বিতীয় পাইলটকেও জীবিত উদ্ধার, ট্রাম্পের বিজয়োল্লাস
- ২ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে ইরাকি জাহাজ: ইরান
- ৩ ইরান থেকে এখনো বের হতে পারেনি যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল
- ৪ দ্বিতীয় পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তীব্র লড়াই
- ৫ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইউরোপ বন্ধুত্বে ফাটল, ন্যাটোয় ভাঙনের সুর