আল্লাহর নামের সঙ্গে সহিংসতার সম্পর্ক নেই : মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আল্লাহর ৯৯টি নামের কোনোটির সঙ্গেই সহিংসতার কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে বিশ্ব সুফি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মোদি। ভারতের গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
মোদি বলেন, আত্মার সঙ্গে সুফিবাদের প্রেম এবং সীমান্ত জুড়ে সন্ত্রাসবাদ না ছড়ালে পৃথিবীর বুকে আমাদের এই অঞ্চল স্বর্গে পরিণত হবে। সন্ত্রাসবাদ আমাদের বিভক্ত ও ধ্বংস করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হলো মূল্যবোধের সঙ্গে অমানবিক শক্তির লড়াই।
তিনি আরো বলেন, এখন সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা সবচেয়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে। প্রতিবছরই সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। গত বছর ৯০টির মত দেশে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। সিরিয়ার যুদ্ধে শত শত বাবা-মা তাদের সন্তানদের হারিয়েছেন। প্রতিদিন তারা সন্তান হারানোর নিদারুণ যন্ত্রণা সহ্য করছেন।
এই সময়ে বিশ্বে সুফিবাদ দর্শনই এধরনের হিংসাত্মক কাজ থেকে আমাদের দূরে থাকতে সহায়তা করবে বলে মন্তব্য করেন মোদি।
টিটিএন/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইউরোপকে ‘বিশ্বশক্তি’ হিসেবে ভূমিকা নেওয়ার আহ্বান ম্যাক্রোঁর
- ২ ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা
- ৩ ডলার-ক্রিপ্টোতে বিএনপি শীর্ষে, পিছিয়ে জামায়াত, নৈঃশব্দ্যে বাকিরা
- ৪ কর্মীর ভুলে ৪০ বিলিয়ন ডলারের ক্রিপ্টো উদ্ধারে হিমশিম খাচ্ছে ‘বিথাম্ব’
- ৫ বাবার বোন ম্যারো দানে বিরল ক্যানসার জয়ের স্বপ্ন দেখছে এক বছরের শিশু