জাস্টিন ট্রুডোর বিচ্ছেদ
বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮)। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রী নিজে। আজ বুধবার (২ আগস্ট) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ট্রুডো-সোফি দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটলো।
ইনস্টাগ্রামে পোস্টে জাস্টিন লিখেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।
পোস্টের পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ট্রুডো দম্পতি বিচ্ছেদপত্রে সই করেছেন।
২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তিন সন্তান রয়েছে তাদের।
এমআইএইচএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইউরেশিয়ায় নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামোর প্রস্তাব রাশিয়ার
- ২ ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগ, ট্রাম্পকে শান্তির পথে ফেরার আহ্বান পোপের
- ৩ আজই উড়াল দেবে আর্টেমিস-২, ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে মানুষ
- ৪ হরমুজ খুললেই কাটবে না সংকট, রেশ থাকবে বহুদিন
- ৫ অন্তত ৬ মাস পর্যন্ত যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি