মিসরে আইএসের হামলায় ১৩ পুলিশ নিহত
মিসরের সিনাই উপত্যকায় ইসলামিক স্টেটের হামলায় ১৩ পুলিশ নিহত হয়েছে। খবর বিবিসির।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এল আরিস এলাকায় পুলিশের একটি চেক পোস্ট লক্ষ্য করে গোলাবর্ষণ করে আইএস।
১৩ পুলিশকে হত্যার দায় স্বীকার করেছে আইএস। কিন্তু তাদের দাবী গোলাবর্ষণ নয় বরং ওই চেকপোস্টে এক আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে।
২০১৩ সালে সেনাপ্রধান আবদেল ফাত্তা সিসি তৎকালিন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে জঙ্গিদের সক্রিয়তা বেড়ে গেছে। ওই এলাকায় এ পর্যন্ত শত শত মানুষ জঙ্গিদের হামলায় নিহত হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিনাই উপত্যকার উত্তরাঞ্চলীয় সাফা চেক পয়েন্টে হামলা চালিয়েছে আইএস। আইএসের হামলার পর সরকার বাহিনী জঙ্গিদের ওপর পাল্টা হামলা চালায়। এতে পাঁচ জঙ্গি নিহত হয়েছে।
টিটিএন/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ আলোচনা প্রত্যাখ্যান, ‘প্রতিরোধ’ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের
- ২ ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব’ আলোচনার বিষয় নয়: কিউবার প্রেসিডেন্ট
- ৩ ইরানে ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট ৩৯ গুপ্তচর আটক
- ৪ হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ৪ দেশের জাহাজ, বাংলাদেশ কি তালিকায় আছে?
- ৫ নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি