কাজাখস্তানে পার্লামেন্ট নির্বাচনে ভোট শুরু
কাজাখস্তানে পার্লামেন্ট নির্বাচনের রোববার ভোট শুরু হয়েছে। প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভের ক্ষমতাসীন নূর ওতান পার্টির ক্ষমতা পাকাপোক্ত করতে সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন আদায়ে দেশটিতে আগাম এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রায় এক কোটি ভোটার নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের আগ থেকেই দেশ শাসন করছেন নাজারবায়েভ।
পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়েছে কমিউনিস্ট পিপলস পার্টি, একে ঝল ও নেশনওয়াইড সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনে ভোট দিতে আসা এক ভোটার বলেন, আমি আসলে দলগুলোর মধ্যে কোন পার্থক্য দেখিনা। সবগুলোর একই অবস্থা।
এছাড়া আরো এক ভোটার বলেন, আমি ভোট দেব না। ভোট দিয়ে আর কি হবে। এসব পার্লামেন্ট সদস্যদের নিয়ে আমি খুবই হতাশ। আমি মনে করি তারা আমাদের কোনো সমস্যার সমাধান করতে পারবেন না।
টিটিএন/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে’
- ২ দায়িত্ব পেয়েই অস্তিত্বের লড়াইয়ে মোজতবা খামেনি
- ৩ প্রোপাগান্ডা ছড়িয়ে টাকা না পাওয়ায় ইসরায়েলে সরকারের বিরুদ্ধে মামলা
- ৪ মধ্যপ্রাচ্যে বিদেশি শ্রমিকরা কোথা থেকে আসেন, বাংলাদেশির সংখ্যা কত?
- ৫ যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী