শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কলম্বিয়া
ফাইল ছবি
কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের পর সেখানের বাসিন্দারা ছুটোছুটি করে রাস্তায় নামতে থাকে। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর আল-জাজিরার।
এই ভূমিকম্পে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে কলম্বিয়ার জাতীয় ভূ-তাত্ত্বিক সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।
আরও পড়ুন>যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্ব সুরক্ষার জন্য চীনা সংস্থার আবেদন
কলম্বিয়ার সংস্থাটি জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। বোগোতা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এল ক্যালভারিও শহরে ছিল এর কেন্দ্রস্থল। ভূমিকম্পের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
ভূমিকম্পের সময় সেখানের ভবনগুলো কাঁপতে থাকে। বাজানো হয় সতর্ক সংকেত। এসময় সবাই ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে।
মেয়র ক্লডিয়া লোপেজ ‘এক্স’এ জানান, কলম্বিয়ার রাজধানীর দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের সময় জানালা থেকে পড়ে মারা যায় এক নারী। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন>পোষা কুকুর নিয়ে ঝগড়া, ২ প্রতিবেশীকে গুলি করে হত্যা
কয়েক মিনিটের ব্যবধানে অনুভূত হয় আরও দুটি আফটারশক। যার মাত্রা ছিলো ৫ দশমিক ৭ ও ৪ দশমিক ৮।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে কার্যক্রম চালিয়ে যাবে রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটম
- ২ হরমুজ প্রণালি দিয়ে মার্কিন-ইসরায়েলি মিত্রদের পার হতে দেব না: ইরান
- ৩ হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় ট্যাঙ্কার চলতে দেবে ইরান?
- ৪ জাতিসংঘে রুশ প্রস্তাব পাস না হওয়ায় ‘হতাশা ও দুঃখ’ প্রকাশ চীনের
- ৫ ইরান থেকে ১৫০ পারমাণবিক বিশেষজ্ঞকে ফেরত নিলো রাশিয়া