ইসরায়েলি হামলার বিরুদ্ধে খামেনির কঠোর হুঁশিয়ারি
দখলদার ইসরাইলের অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে প্রতিরোধ সংগ্রামী তথা মুসলমানদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।
তিনি বলেন, কিছু প্রতিরোধ সংগঠনকে থামাতে যারা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে এ বিষয়টি তাদের জেনে রাখা উচিত এবং তাদের এ ধরণের আশা করা উচিত নয়।
আরও পড়ুন>‘কয়েক ঘণ্টার মধ্যে’ ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে ইরান
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মুসলিম জাতি এমনকি অমুসলিম বিশ্বের জনগণও দখলদার ইহুদিবাদী সরকারের চলমান যুদ্ধাপরাধের ব্যাপারে অত্যন্ত ক্ষুব্ধ। তাদের এই নৃশংস পাশবিকতা চলতে থাকলে বিশ্বের মুসলমান এবং প্রতিরোধ শক্তিগুলোর ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তখন কেউ তাদের থামাতে পারবে না বলে খামেনি মন্তব্য করেন।
তিনি ইরানের শিক্ষাঙ্গনের একদল শীর্ষস্থানীয় ব্যক্তি, জ্ঞানী-গুণী ও বুদ্ধিজীবীদের দেওয়া সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন। খামেনি হুসাইনিয়াতে অনুষ্ঠিত ওই বৈঠকে বলেন, অনতিবিলম্বে গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার নিধনযজ্ঞ বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন>গাজার বেসামরিকদের জন্য এক কোটি ডলার সহায়তা দেবে জাপান
ফিলিস্তিনে চলমান পরিস্থিতিকে বিশ্ববাসীর চোখের সামনে সুস্পষ্টভাবে ‘বংশ নিধন অভিযান’ বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।
খামেনি বলেন, ইহুদি উপশহরবাসী কেউ নিরস্ত্র কিংবা বেসামরিক নয়। যদি ধরেও নিই যে তারা বেসামরিক, তবু তিনি প্রশ্ন রাখেন-তাদের কতজন নিহত হয়েছে? আর এই কয়দিনে কতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন? তারা কয়েক হাজার নারী, পুরুষ, বৃদ্ধ ও নিরীহ মানুষ হত্যা করেছে।
সূত্র: প্রেসটিভি, পার্সটুডে
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজি আমদানিতে ঐতিহাসিক রেকর্ড গড়লো ইউরোপ
- ২ ‘ভুল স্বীকার’ করুন, রাশিয়ার তেল-গ্যাসের জন্য লাইনে দাঁড়ান: দিমিত্রিয়েভ
- ৩ ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান
- ৪ কিউবাকে অতীতে সহায়তা করেছি, এখন করছি এবং ভবিষ্যতেও করব: রুশ মন্ত্রী
- ৫ বেলারুশ যুদ্ধ চায় না কিন্তু প্রস্তুত হচ্ছে: লুকাশেঙ্কো