ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ করবে না ইরান

প্রকাশিত: ০৬:১৩ এএম, ২৯ মার্চ ২০১৬

ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করবে না ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ এক বিবৃতিতে বলেন, ইরানের প্রতিরক্ষার প্রয়োজনে ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু থাকবে। কখনই এই কার্যক্রম বন্ধ করা হবে না।
 
তিনি বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, ইরানি সশস্ত্র বাহিনীর নিরাপত্তা ক্ষমতা বাড়ানো হলে তা ইরানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। এ ক্ষমতা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করবে। তাই আমরা ক্ষেপণাস্ত্র কার্যক্রম আরো বাড়াবো। এটা বন্ধ করার কোনো পরিকল্পনাই আমাদের নেই।

তিনি আরো বলেন, ইরানকে ঘিরে প্রাচীর নিমার্ণ করা হলে তাতেও ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করা হবে না। ইরানি সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনকে কঠোর হাতে মোকাবেলা করবে।

টিটিএন/আরআইপি