আফগানিস্তানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান-এফ১৬ বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার কাবুল বিমানবন্দরের বাইরে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়েছে। পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক বলেন, বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট নিরাপদ আছেন। তাকে বিমান থেকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
ঠিক কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
টিটিএন/আরআইপি