ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের আহ্বান
সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দায়ে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও এর তিনটি মিত্র দেশ। তারা বলছে, জাতিসংঘের প্রস্তাবনা অমান্য করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির ওই জোটে রয়েছে। মঙ্গলবার বার্তাসংস্থা এপিকে ওই জোটের নেতারা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা অস্থিতিশীল ও প্ররোচনামূলক। তেহরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহাব-৩ ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র কিয়াম-১ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।
গত বছর ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির পারমাণবিক চুক্তির পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবনা আনা হয়। এতে বলা হয় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে না ইরান।
এরপরে ইরান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে ১৪ মার্চ রাশিয়া জানায়, এর মাধ্যমে প্রস্তাবনা লঙ্ঘন হয়নি। এদিকে, ইরান বলছে, বৈধ প্রতিরক্ষা ক্ষমতা শক্তিশালী করতে সশস্ত্র বাহিনীর চলমান প্রচেষ্টার অংশ ছিল ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা...যেকোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবেলার জন্য।
এসআইএস/পিআর