ছত্রিশগড়ে স্থলমাইন বিস্ফোরণে ৭ নিরাপত্তা কর্মকর্তা নিহত
ভারতের ছত্রিশগড়ে মাওবাদীদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে সাত নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। ছত্রিশগড়ের দানতেওয়াদার মালেওয়াদা জঙ্গলের কাছে বিস্ফোরণে ওই প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনডিটিভি বলছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওই সদস্যরা টাটা-৪০৭ এর একটি গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় স্থলমাইন বিস্ফোরণে ওই গাড়ি উড়ে যায়।
নিরাপত্তা কর্মকর্তারা দানতেওয়াদা থেকে মালেওয়াদা ক্যাম্পের দিকে যাওয়ার সময় কুয়াকোদা পুলিশ স্টেশনের কাছে ওই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
এর আগে চলতি মাসের শুরুর দিকে মাওবাদী বিদ্রোহী অধ্যুষিত ওই অঞ্চলে পৃথক বিস্ফোরণে সিআরপিএফের দুই সদস্য আহত হয়।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ গণহত্যা চালানো ইসরায়েলি বাহিনীর মধ্যে বহুজাতিক সেনাদের উপস্থিতি
- ২ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
- ৩ ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকরা
- ৪ শান্তি চুক্তির শর্ত: ২০ বছরের মার্কিন নিরাপত্তা চায় জেলেনস্কি
- ৫ নিষেধাজ্ঞা তুলে নিলে পারমাণবিক সমঝোতায় প্রস্তুত ইরান