ইমরান খানের বিচারে কারাগারে বসবে আদালত
সাইফার বা গোপন নথি ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়াম্যান ইমরান খান ও তার দলের ভাইস-চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরাইসির বিচারকাজ পরিচালায় কারাগারেই বসবে বিশেষ আদালত।
ইমরান খানের বিচার কাজে নিয়োজিত বিচারক আবুল হাসনাত জুলকারনাইন শুনানিকালে বলেন, নিরপাত্তার বিষয়কে মাথায় রেখে সাইফার মামলার বিচারকাজ কারাগারেই অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন>প্রয়োজনে ১০০০ বছর জেলে থাকতে রাজি ইমরান খান
আদেশে বলা হয়, মামলার পরবর্তী শুনানি আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত হবে। সেখানে যে কেউ প্রবেশ করতে পারবে। এমনকি সাংবাদিকরাও। অর্থাৎ বিচার কাজ উন্মুক্তভাবে পরিচালিত হবে।
আদালত আরও উল্লেখ করেছেন সন্দেহভাজন ব্যক্তির পরিবারের পাঁচ সদস্যকে কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। বিচারক জুলকারনাইন আগামী ১ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন।
গত সপ্তাহে আদালত কর্তৃপক্ষকে সাবেক প্রধানমন্ত্রী ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সে (এফজেসি) হাজির করার নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন>কারাগারে জিজ্ঞাসাবাদে যা বললেন ইমরান খান
কিন্তু আজও আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ তাদের প্রতিবেদনে নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করে ইমরান খানকে বিশেষ আদালতের সামনে হাজির করতে ব্যর্থ হয়।
সূত্র: জিও নিউজ
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান, কঠোর হুশিয়ারি প্রেসিডেন্টের
- ২ দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন কারাবন্দি ইমরান খান
- ৩ রাশিয়ায় বন্ধ হোয়াটসঅ্যাপ, চালু রাষ্ট্রীয় ‘ম্যাক্স’ অ্যাপ
- ৪ ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ৫ কানাডার স্কুলে বন্দুক হামলার নেপথ্যে ১৮ বছরের ট্রান্সজেন্ডার