ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

রোববার খুলছে ব্রাসেলস বিমানবন্দর

প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০২ এপ্রিল ২০১৬

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১২ দিন বন্ধ থাকার পর রোববার খুলছে ব্রাসেলস বিমানবন্দর। বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্নদ ফিয়েস্ট ব্রাসেলস থেকে তিনটি ফ্লাইট উড্ডয়ন করবে বলে ঘোষণা দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোববার সকাল থেকে ব্রাসেলস বিমনবন্দরের আংশিক কার্যক্রম শুরু হবে। এটি আমাদের শোকার্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ফিয়েস্ট বলেন, এই পুনর্সূচনা, যদি এটা শুধুমাত্র আংশিকভাবে হচ্ছে, তারপরও এটি আশার প্রতীক।

গত ২২ মার্চ বেলজিয়ামের ব্রাসেরস বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা হামলায় ৩২ জনের প্রাণহানি ঘটে। এরপর থেকে ওই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।

এসআইএস/এসএইচএস