আসাদের পাশে রাশিয়া
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পাশে সবসময়ই থাকবে রাশিয়া। আর একারণে তার পদত্যাগের দাবি থেকে সরে আসার জন্য আহ্বান জানিয়েছে রাশিয়া। এই ধরণের দাবি সিরিয়ার রাজনৈতিক সংকট সমাধানের পথে বাধা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
সিরিয়ার একটি রাজনৈতিক সমাধান বের করার লক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারি থেকে রাশিয়া এবং আমেরিকার মধ্যস্থতায় দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আসাদের ভবিষ্যত কি হবে সে বিষয়ে আর আলোচনা না করার ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে মস্কো একটি সমঝোতায় পৌঁছেছে।
এ বিষয়ে সোমবার সের্গেই রিয়াবকভ এক বিবৃতিকে বলেন, আসাদের ভবিষ্যত নিয়ে যেকোনো ধরণের আলোচনার ইতি টানার আহ্বান জানাচ্ছে মস্কো। পরবর্তীতে উপযুুক্ত সময়ে সিরিয়া সংঘর্ষে জড়িত পক্ষগুলো আসাদের ভবিষ্যত নির্ধারণ করতে পারবে।
টিটিএন/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট ৩৯ গুপ্তচর আটক
- ২ হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ৪ দেশের জাহাজ, বাংলাদেশ কি তালিকায় আছে?
- ৩ নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
- ৪ ইরানে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলায় রাশিয়ার তীব্র ‘ক্ষোভ’
- ৫ যুদ্ধবিরতির আগে ইরানে ৪৮ ঘণ্টার ‘চূড়ান্ত’ হামলার নির্দেশ নেতানিয়াহুর