আইএস অধ্যুষিত এলাকা থেকে পালাচ্ছে মানুষ
ইরাকে আইএস অধ্যুষিত এলাকা থেকে পালিয়ে যাচ্ছে মানুষ। ইরাকি বাহিনী ও মিত্র জোট মসুলে হামলার পরিকল্পনা করছে এমন খবরের পর কুর্দি অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে আশ্রয়ের খোঁজে পরিবার পরিজন নিয়ে ছুটছেন কয়েক হাজার মানুষ।
এ বিষয়ে এক সেনা কর্মকর্তা বলেন, আইএস জঙ্গিদের ভয়ঙ্কর শাস্তি দেয়া উচিত। দিনে দিনে তাদের ধ্বংসযজ্ঞ বেড়েই চলেছে।
সোমবার রাতে নারী ও শিশুসহ প্রায় ৩ শ’ মানুষ মখমুর শহরে প্রবেশ করেছে। যেসব নাগরিক আইএসের দখলকৃত এলাকায় রয়ে গেছে তাদেরকে জঙ্গিরা নিজেদের দলে জোর করে টেনে নিচ্ছে। তাই সেখানে থাকা কারো জন্য নিরাপদ নয়। কোনো উপায় না দেখেই নিজেদের বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ।
টিটিএন/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট ৩৯ গুপ্তচর আটক
- ২ হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ৪ দেশের জাহাজ, বাংলাদেশ কি তালিকায় আছে?
- ৩ নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
- ৪ ইরানে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলায় রাশিয়ার তীব্র ‘ক্ষোভ’
- ৫ যুদ্ধবিরতির আগে ইরানে ৪৮ ঘণ্টার ‘চূড়ান্ত’ হামলার নির্দেশ নেতানিয়াহুর