তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী চীনবিরোধী লাই
ছবি সংগৃহীত
তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন চীনবিরোধী ও স্বাধীনতাপন্থি নেতা লাই চিং-তে। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এ নিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় বসতে চলেছে লাইয়ের ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি)।
লাইকে নির্বাচিত না করতে ভোটের আগেই তাইওয়ানিজ ভোটারদের হুঁশিয়ারি দিয়েছিল চীন। এই নির্বাচনকে ‘যুদ্ধ ও শান্তি’র মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়া হিসেবে উল্লেখ করেছিল বেইজিং। কিন্তু ফলাফলে দেখা গেছে, তাইওয়ানের ভোটাররা চীনের সেই হুঁশিয়ারিকে পাত্তা দেননি। দ্বীপটির বর্তমান ভাইস-প্রেসিডেন্ট লাইকেই ভোট দিয়েছেন তারা।
আরও পড়ুন>> তাইওয়ান নিয়ে কোনো আপস নয়: চীন
তাইওয়ানের ওপর চীনের আঞ্চলিক দাবি প্রত্যাখ্যান করে আসছে ক্ষমতাসীন ডিপিপি। দ্বীপটির স্বাধীন পরিচয়ের পক্ষে জোরালো অবস্থান রয়েছে তাদের।
নির্বাচনে লাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তাইওয়ানের বৃহত্তম বিরোধী দল কুওমিনতাং (কেএমটি)-এর হাউ ইউ-ইহ এবং তুলনামূলক ছোট দল তাইওয়ান পিপলস পার্টির প্রধান সাবেক তাইপেই মেয়র কো ওয়েন-জে। তারা উভয়েই পরাজয় স্বীকার করেছেন।
আরও পড়ুন>> তাইওয়ানের নির্বাচনের দিকে তাকিয়ে যুক্তরাষ্ট্র-চীন
তাইপেইয়ে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে।
নির্বাচনের আগে লাইকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী উল্লেখ করে কঠোর সমালোচনা করেছিল চীন। বলেছিল, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতার দিকে যেকোনো পদক্ষেপ মানেই যুদ্ধ। এ নিয়ে তাইওয়ানিজ ভাইস প্রেসিডেন্টের আলোচনায় বসার আহ্বান প্রত্যাখ্যান করেছিল বেইজিং।
আরও পড়ুন>> চীনের সঙ্গে তাইওয়ানের একত্রীকরণ অনিবার্য: জিনপিং
তবে লাই বলেছেন, তিনি তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে এবং দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: রয়টার্স
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাজ্য-ফ্রান্সের সহায়তায় পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে ইউক্রেন
- ২ ৭০ বছর বয়সে ২২ বছরের তরুণীকে বিয়ে, যা বললেন বৃদ্ধ
- ৩ ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র
- ৪ বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘সীমা’ অতিক্রম না করার সতর্কতা দিলো ইরান
- ৫ চীন থেকে সুপারসনিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান