দাবদাহে ভারতে ১ সপ্তাহে শতাধিক মৃত্যু
ভারতের তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে প্রচন্ড দাবদাহে গত এক সপ্তাহে ১শ ১০ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
তেলেঙ্গানা দুর্যোগ ব্যবস্থাপনা কমিশন জানিয়েছে, প্রচন্ড দাবদাহে তেলেঙ্গানায় ৬৫ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪৫ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যের বেশ কিছু স্থানের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে।
সূর্যের তাপ বেশি থাকায় সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবাইকে বাড়িতে অবস্থান করার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ।
টিটিএন/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ এপ্রিল ২০২৬
- ২ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: বার্সোলনা থেকে গাজায় আসছে ‘সর্ববৃহৎ’ নৌবহর
- ৩ শিগগির ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও তিন দেশ
- ৪ ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ
- ৫ ‘ঋণ’ ও ‘দ্রুত সদস্যপদ’ বিষয়ে ইইউ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাগিয়ার?