মালয়েশিয়ায় ঈদুল ফিতর বুধবার
মালয়েশিয়ায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ ঘোষণা দেন।
কিপার অব দ্য রুলারস সিলের ভাষণটি স্থানীয় টেলিভিশনগুলোতে সম্প্রচার করা হয়। বুধবার ও বৃহস্পতিবার দেশটিতে সরকারি ছুটি থাকবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে বলেছিলেন, শুক্রবার অতিরিক্ত সরকারি ছুটি থাকবে না।
আনোয়ার আরও বলেছিলেন যে তিনি খরচ কমানোর ব্যবস্থার অংশ হিসাবে তার সরকারি বাসভবন সেরি পেরদানাতে হরি রায়া ঈদুল ফিতরের ওপেন হাউজের আয়োজন করবেন না।
বিএ/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এপেস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো বারাক ওবামার কাউন্সিলার ক্যাথের
- ২ থাইল্যান্ডে জোট সরকার গঠনের ইঙ্গিত
- ৩ হয় ইরানের সমঝোতা, নয়তো ফের অপারেশন ‘মিডনাইট হ্যামার’: ট্রাম্প
- ৪ চীনের মাছ ধরার নৌযান জব্দ করলো জাপান, উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা
- ৫ মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র